হাজীগঞ্জের দুই যুবক তেঁতুলিয়া সীমান্তে আটক
১৯ মে, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জের দুই যুবক তেঁতুলিয়া সীমান্তে আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৫-২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন
হাজীগঞ্জের দুই যুবক তেঁতুলিয়া সীমান্তে আটক
চাঁদপুরের দুই যুবক তেঁতুলিয়া সীমান্তে আটক হয়েছেন। এরা হলেন: হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়চোঁ গ্রামের ফারুক হোসেন (২০) ও রাব্বি হোসেন (২১)।

শুক্রবার (২৩ মে ) দুপুরে নদী পাড়ি দিয়ে আসার সময় বিজিবি তাদের দেখতে পেয়ে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কথাগুলো বিজিবিকে জানান।

তারা কয়েক বছর ধরে অবৈধভাবে ভারতে গিয়ে কোলকাতা শহরে রাজমিস্ত্রীর হেলপারের খাতায় নাম লিখিয়েছিলেন। সম্প্রতি ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের আটকের আতঙ্কে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার রাস্তা খুঁজছিলো। তাদেরকে ২০ মে কলকাতা হতে ট্রেনযোগে শিলিগুড়ি নিয়ে আসা হয়। এরপর তাদের ফাঁসিদাহ চটেরহাট ও মুড়িখাওয়া গ্রাম ঘুরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীর ফাঁকা এলাকা দিয়ে পার করিয়ে দেয়া হয়। এরপর তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৫-২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া