শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৫-২০২৫ ১০:৪৭ অপরাহ্ন |
রোববার (২৫ মে ) সকালে চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া ও সঙ্গীয় ফোর্স গ্রাম পুলিশের সহায়তায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট সংলগ্ন বাখরপুর গ্রামের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশকে জানায়। তারা প্রশাসন ও পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। নৌ পুলিশের এসআই দাদন মিয়া জানান, গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। ভাসমান অবস্থায় আমরা মরদেহটি পেয়েছি। লাশের সুরতহাল করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া