শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ২৫-০৫-২০২৫ ১১:৩৪ অপরাহ্ন |
রবিবার (২৫ মে ) বাজার ঘুরে দেখা যায় ঈদকে সামনে রেখে বিশাল বড় ২টি ছাগল ।জানা যায় ছাগল ২ টি নিয়ে হাটে আসেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজার এলাকার আবু তাহের হাওলাদার । হাইমচর থেকে তিনি সকাল বেলায় বাবুরহাট বাজারে নিয়ে আসেন।
আবু তাহের হাওলাদার বলেন, এই ছাগলটি বাজারে আনার পর অনেকে ছাগলটি দেখতে আসে। কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। তাই বিক্রি করতে পারছি না। ক্রয় করার মতো বাজারে মানুষ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ছাগলটির দাম চাচ্ছি ২ লক্ষ ২০ হাজার টাকা। ছাগলটি ২ মণ এর অধিক ছাগল ২টির ওজন । ছাগলটি আড়াই বছর যাবত আমি লালন পালন করছি। ছাগলটি সকল ধরনের খাবার খায়। অনেক যত্ন সহকারে ছাগল ২টি ছোট থেকে বড় করে তুলছি। এই খাসি ছাগল ২টি কে খাওয়াচ্ছি আম,খেজুর, ঘাস, রুটি, খৈল,ভুসি।
বাবুরহাট বাজারের দেখতে আসা দর্শনে বলেন, আমরা এত বড় খাসি ছাগল এই বাজারে দেখিনা। আমরা অনেকের কাছে শুনতে পেরে ছাগলটি বাজারে দেখতে আসছি । আবার অনেকে বলছে এই বাজারে নাকি সেরা ছাগল। এ ২টি খাসি ছাগলটি বাবুরহাট বাজারকে হইচই ফেলে দিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া