কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
২৬ মে, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ন

  

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৫-২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কচুয়ার বাইছারা এলাকা থেকে দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইব্রাহিম (৪৩) ও ইউনুস (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান এই অভিযানে নিয়মিত গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৫-২০২৫ ০৮:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া