শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৫-২০২৫ ১০:২২ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ মে) বিকেলে হাসপাতালের পরিত্যক্ত একটি কক্ষে ফ্যান টাঙ্গানো হুকের সাথে দড়ি লাগানো অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে ওসি তদন্ত মিন্টু দত্ত সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। অটোচালক রিয়াদ হোসেন কুলিবাগান এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ এই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করেন ও এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করে। তবে স্থানীয় এলাকাবাসীর ধারণা পরিত্যক্ত এই হাসপাতালে মাদক সেবনকারী ও কিশোর গ্যাংদের আড্ডা ছিল। হয়তো অটোচালক রিয়াদের প্রাণ নেওয়ার পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে রিয়াদের বোন জানান, দীর্ঘদিন যাবত রিয়াদ মাদক সেবন করে সংসারে ঝগড়া বিবাদ করত। এই কারণে তার স্ত্রী আকলিমা বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে যায়। স্ত্রীর শোকে সে রেলওয়ের হাসপাতালে এসে নিজের জীবন বিলিয়ে দেয়।
এদিকে পুলিশ অটোচালক রিয়াদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, রেলওয়ের হাসপাতালের পরিত্যক্ত একটি পক্ষ থেকে অটোচালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মূল ঘটনাটি সুষ্ঠু তদন্ত করার পর জানা যাবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া