হাজীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত
১৯ মে, ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৫-২০২৫ ১০:২৭ অপরাহ্ন
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

কর্মসূচীতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাসান। এসময় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম, ব্যবসায়ী শামসুদ্দোহা সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। তবে খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য গ্রহণ করা। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের ঝুঁকিরই কারণ নয়, বরং দেহে রোগের বাসা বাঁধারও অন্যতম কারণ। তাই, খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার পর্যন্ত খাদ্যের গুণগত মান নিশ্চিত রক্ষা করতে হবে।

উপজেলা স্যানেটারি পরিদর্শক মো. জসিম উদ্দিন মজুমদারের উপস্থাপনায় কর্মসূচীতে বক্তারা আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু একজন ব্যবসায়ীর দায়িত্ব নয়, ভোক্তা হিসেবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। বিষয়টি আমাদেরকে জানতে হবে এবং সচেতন ও সতর্ক হতে হবে।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৫-২০২৫ ১০:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 89 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া