শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৫-২০২৫ ১০:৩৫ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদপুর শহরের নিউ মডার্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া