শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৫-২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন |
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর ও গাজীর টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙাশ মাছ ধরার চাই (ফাঁদ) এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হননি। পরবর্তীতে এসব চাই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া