শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৫-২০২৫ ০১:০৩ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ মে ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে টোরাঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে শাহ আলমের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,৪৬৫ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, শাহ আলম দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতও হাজীগঞ্জ থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান শুধু মাদক নয়, সামগ্রিক অপরাধ দমনেও বড় ভূমিকা রাখবে। প্রশাসনের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল।
চলতি অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে, যখন চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর কঠোর অভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতাতেই এ অভিযান পরিচালিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া