শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৫-২০২৫ ০৮:০০ অপরাহ্ন |
আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ কথা জানানো হয়।
চাঁদ দেখার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
জিলহজ মাসের চাঁদ দেশের আকাশের দেখা গেছে কিনা সে জন্য আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সেটির আলোকে আগামী ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ইতিমধ্যে দেশের অধিকাংশ হাজি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া