অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
২৫ মে, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন

  

অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৫-২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ থেকেই ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাজুসের সহ-সভাপতির প্রতি অবিচার ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া