শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৫-২০২৫ ০১:১৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলমান রয়েছে।
এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে এবং নদীতে স্রোত ও ঢেউ সৃষ্টি হয়েছে।উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের আওতায় আনা হয়েছে।
অন্যদিকে চলমান ঝড়-বৃষ্টি থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছেন তিনি।
চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সব ছোট লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে নদী বন্দরে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা না দিলেও বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংকট রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া