আলুর বহুমুখী ব্যবহার ও পুষ্টিমান সচেতনতায় কুকিং ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন

  

আলুর বহুমুখী ব্যবহার ও পুষ্টিমান সচেতনতায় কুকিং ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৯-০৫-২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন
আলুর বহুমুখী ব্যবহার ও পুষ্টিমান সচেতনতায় কুকিং ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত
কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণনে কুকিং ডেমোনেস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) চাঁদপুর সদরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে আলুর বহুমুখী ব্যবহার ও পুষ্টি মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।

চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার সার্বিক সহোগিতায় বিজয়ী এর ফাউন্ডার প্রশিক্ষক তানিয়া ইশতিয়াক খান এর পরিচালনায় আলুর প্রশিক্ষনটি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কৃষি বিপণন কর্মকর্তা মো: মাসুদ রানা, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী,শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া