চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৫-২০২৫ ১০:২৬ অপরাহ্ন
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রধান রাস্তাগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। যদি আপনার এলাকার রাস্তা ভাঙ্গা থাকে, ইউনিয়ন পরিষদ অপরিষ্কার বা নোংরা থাকে, রাস্তার সামনে কাদা থাকে, তাহলে জনগণ অনেকটা দুঃখ পাবে। ইউনিয়ন পরিষদ একটি সেবা প্রাপ্তির স্থান। সেবা নিতে আসা জনগণের সাথে খারাপ আচরণ করা যাবে না। 

বৃহস্পতিবার (২৯ মে ) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

তিনি আরো বলেন, টিআর কাবিখা প্রকল্পে কাঁচা থেকে পাকা রাস্তাগুলো অধিক গুরুত্ব দিতে হবে। জনগণের জন্যে কিছু করার উত্তম সময় এখনই। টিআর, কাবিখা, টিবিজি ও বিবিজি প্রকল্প কাজগুলো চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন এসেছে। সিসিটিভি ক্যামেরা, লাইব্রেরী ও পর্যাপ্ত বেঞ্চ হয়েছে। 

সভায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা মো. ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুন্নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ১০:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 103 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া