আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
০২ জুন, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

  

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৫-২০২৫ ১০:২৯ অপরাহ্ন
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২৪জন শিক্ষার্থীর মাঝে মেধা ও স্মৃতি বৃত্তিসহ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে ) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপ্রধানে এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিজানুর রহমান খান, প্রাক্তন ছাত্র সেলিম রেজা, বড় স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা রাসেল পারভেজ ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. হানিফ।

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রতিষ্ঠাতা মরহুম আক্কাছ আলী ওয়াকফ এস্টেট থেকে প্রতি বছর দুজন ছাত্রকে ৫ হাজার করে ১০ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয় এবং রেলওয়ে কাঁচ্চা কলোনী বায়তুল মামুর মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতি বৃত্তি নামেও বৃত্তি দেয়া হয়। প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত সিজিএ আবুল কাশেম মেধাবৃত্তি ও বর্তমান প্রধান শিক্ষক গোফরান হোসেন বিশেষ বৃত্তিও প্রদান করা হয়েছে। ২২ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেড় হাজার টাকা করে প্রদান করা হয়।

পরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসাহ দেয়ার জন্য‌ে স্কুল সম্পর্কে তাৎক্ষণিক প্রশ্ন করে যারা উত্তর দিতে পেরেছে, তাদেরকেও অনুদান প্রদান করেন বড় স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা রাসেল পারভেজ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া