শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ১০:৩২ অপরাহ্ন |
হাজীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন ও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ মো. আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ দিলরুবা খানম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাসরিন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তরের চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক মো. মাসুদ, হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কচুয়া কৃষি সম্পাসরণ কর্মকর্তা সৈকত দাস, মৎস্য অফিসার এস শাহিন হোসেন, কৃষকদের পক্ষে আয়েশা আকতার ও সিদ্দিকুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা, স্থানীয় কৃষক’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া