শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৫-২০২৫ ০৯:১২ অপরাহ্ন |
জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোনিয়া এলাকা থেকে রাজু মোল্লাকে আটক করা হয়।
আটককৃত রাজু মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ও আটক রাজুকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া