মতলব উত্তরে বজ্রপাতে ১০ বছরের শিশুর মৃত্যু
০১ জুন, ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে বজ্রপাতে ১০ বছরের শিশুর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৫-২০২৫ ০৬:২৮ অপরাহ্ন
মতলব উত্তরে বজ্রপাতে ১০ বছরের শিশুর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমপুর (নয়ানগর) গ্রামে বজ্রপাতে প্রান গেল ১০ বছরের শিশুর।

শনিবার ( ৩১ মে) দুপুর সাড়ে বারোটার সময়ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরনে জানা যায়, সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাম তার আলিফ বয়স ১০/১১ বছর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বড় ভাই শিমুল কলেজে পড়ে। বাবা একজন ব্যবসায়ী কবির হোসেন প্রধান, মাতা আয়েশা বেগম গৃহিণী। বাড়ির পাশেই তার বাবার দোকান।

আলিফ জাল নিয়ে বাড়ির সামনে বিলে মাছ মারতে যায়। তখন দুপুর সাড়ে বারোটা। জাল পাতার প্রস্তুতি নিচ্ছিলো আলিফ, তখনই তার উপর বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পরে। ঐ সময় পাশের বাড়ির মোঃ আনিছুর রহমান দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে আলিফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন।

অনেকে বলেন যে, আলিফ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। ঘটনা শোনে এলাকার মেম্বার মিজানুর রহমান শিকদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতের বাবা মাকে শান্তনা দেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৫-২০২৫ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া