ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে একদিনে প্রায় ৪০ জন আহত
০১ জুন, ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে একদিনে প্রায় ৪০ জন আহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৫-২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে একদিনে প্রায় ৪০ জন আহত
ফরিদগঞ্জে একদিনে অন্তত ৪০ জন শিশু- নারী-পুরুষ কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মর্মে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী ও বটতলা গ্রামে শুক্রবার (৩০ মে ) সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন। এর মধ্যে জখম অবস্থায় গাজীপুর গ্রামের মুনতাহা (১৫), ইমাম হেসেন (৪৫), সাদিয়া (৬), হৃদয় (২৭), রায়হান (১১), ইসরাত (৭), মুজাহিদ (৬), মাহবুব (১৮), আফরোজা (৭), আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাঈদ (৭), খুরুমখালী গ্রামের ইকরা (১০), জাহিদ (৮), আরিফ (৮) ও বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।

গাজীপুর এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ৪০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই শুক্রবার (৩০ মে ) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম হতে কুকুরের কামড়ে আহত রোগীদের আসা শুরু হয়। এ পর্যন্ত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যরা হয়তো অন্যস্থানে চিকিৎসা নিয়েছেন।

ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌর এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্যে এসেছেন, তাদের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৫-২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া