হাজীগঞ্জে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৯ মে, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৫-২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন
হাজীগঞ্জে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
হাজীগঞ্জে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের দক্ষতা উন্নয়নে এই সেমিনারের আয়োজনে ছিলো জেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়।

শনিবার (৩১ মে ) উপজেলা ই-সেন্টারে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) বিষয়কে কাজে লাগিয়ে কীভাবে প্রজন্ম কাজ করবে সে বিষয়ে ব্যাপক ধারণা দেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপসচিব মো. মাহবুব আলম।

এ সময় তিনি আরো বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। এর মধ্যে অন্যতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ, প্রতিনিয়তই এআইভিত্তিক নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হচ্ছে। তবে এআই'র বিকাশ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়ন্ত্রিত ব্যবহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে ও সহকারী প্রোগ্রামার ফাতেমা-নূর জান্নাতের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বিষয় উপস্থাপন করেন জেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রামার মো. জাকির হোসেন।

সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশিদ ও উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) নজরুল ইসলাম।

এছাড়ও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৫-২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 86 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া