শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৬-২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন |
মার্কেটের সামনে ভ্যানগাড়িসহ বিভিন্নভাবে ভাসমান দোকান নিয়ে বসতে দেখা যায় তাদের। আম, পেয়ারা, ঝালমুড়ি, চানাচুর ভাজা, নুডুলস, ডিম সিদ্ধ, ফুচকা, শরবত, বিভিন্ন ফল, জুতার ভ্যান, হাড়ি-পাতিলের ভ্যানসহ এমন কোনো পণ্য নেই যে ভাসমান এসব দোকানে নেই। সাথে রয়েছে মার্কেটের দোকানের বিভিন্ন পণ্য, মোটরসাইকেল পার্কিংসহ নানাবিধ জিনিস। যা ফুটপাতসহ রাস্তার অর্ধেক অংশ দখল করে রাখে। এ সকল ভাসমান দোকান প্রতিনিয়ত বেড়েই চলছে।
কিছুদিন পর পর পৌরসভা কিংবা প্রশাসন এদেরকে উচ্ছেদ করলেও যে লাউ সেই কদুর মতোই অবস্থা দাঁড়ায়। কিছু পথচারী চাঁদপুর কণ্ঠকে বলেন, রাস্তায় এ সকল ভাসমান বাজার বসার কারণে হাঁটার পথে কিছু জিনিস ক্রয় করা যায়, খাবার গ্রহণ করা যায়।
তবে অতিরিক্ত ভ্যান এবং ভাসমান দোকান রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেক বিরক্তির কারণ। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে সকলেই অস্বস্তিকর পরিবেশে পড়ে এবং দীর্ঘপথ যানজটের সৃষ্টি হয়।
এর থেকে পরিত্রাণের জন্যে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে স্থায়ী সমাধান চান চাঁদপুরের সাধারণ জনগণ। ছবি দুটি হকার্স মার্কেটের শপথ চত্বর ও মার্কেটের শেষ মাথায় ব্রিজের গোড়া থেকে তোলা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া