ফরিদগঞ্জের গাজীপুর হাইস্কুল মাঠে কোরবানির পশুর হাট না বসাতে ১৪৫ ধারা জারি
১২ জুলাই, ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের গাজীপুর হাইস্কুল মাঠে কোরবানির পশুর হাট না বসাতে ১৪৫ ধারা জারি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৬-২০২৫ ০১:২২ অপরাহ্ন
ফরিদগঞ্জের গাজীপুর হাইস্কুল মাঠে কোরবানির পশুর হাট না বসাতে ১৪৫ ধারা জারি
ঈদুল আজহা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয়, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুর মাদ্রাসা মাঠে কোরবানির পশুর হাট বসানোর অপচেষ্টা ঠেকাতে আদালতে অভিযোগ দায়েরের পর আদালত ১৪৫ ধারা জারি করে।

রোববার (১ জুন ) চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ জারি করেন।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বছর সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানির পশুর হাট না বসানোর নিদের্শনা প্রদান করা হয়।

সেই মোতাবেক উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বাদ দিয়ে কোরবানির পশুর হাট বসাতে ইজারা আহ্বান করে। সে অনুযায়ী গাজীপুর বাজারের কোরবানির পশুর হাট ইজারা পান জনৈক বিল্লাল ঢালী।

স্থানীয়দের অভিযোগ, ইজারা পেয়ে ইজারাদার তার লোকজন নিয়ে গাজীপুর স্কুল ও মাদ্রাসা মাঠে কোরবানির পশুর হাট বসাতে শুরু করেন। এতে সংক্ষুব্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি মমিনুল ইসলাম ও মিলন তপাদার প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষা প্রতিষ্ঠান মাঠে কোরবানির পশুর হাট না বসাতে লিখিত আবেদন করেন।

কিন্তু ইজারাদার এতে কর্ণপাত না করে মাঠেই কোরবানির পশুর হাট বসানোর আয়োজন শুরু করায় গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মমিনুল ইসলাম বাদী হয়ে রোববার (১ জুন ) চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ রক্ষায় ১৪৫ ধারা জারির আবদেন করেন। আবেদন গ্রহণ করে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কে ১৪৫ ধারা বিষয়ে মতামত প্রদান এবং ওসি ফরিদগঞ্জকে শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করেন।

এ ব্যাপারে মমিনুল ইসলাম বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ রক্ষায় প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরে আদালতের শরণাপন্ন হয়েছি। কোনোভাবেই শিশুদের জন্যে এই মাঠ নষ্ট হতে দিতে পারি না। তাই আদালতে ১৪৫ ধারা জারির আবেদন করেছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৬-২০২৫ ০১:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া