চাঁদপুর জেলা আ'লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার
১২ জুলাই, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা আ'লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৬-২০২৫ ০৩:২৯ অপরাহ্ন
চাঁদপুর জেলা আ'লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার
রাজধানীতে অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিবি সূত্রে জানা যায়, সোমবার ( ২ জুন) সকাল আনুমানিক ০৮:১৫ ঘটিকায় শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিএমপি জানায়, নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৬-২০২৫ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া