১১ দিনের ছুটিতে চাঁদপুর মেডিকেল কলেজ
০১ জুন, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

  

১১ দিনের ছুটিতে চাঁদপুর মেডিকেল কলেজ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৬-২০২৫ ১১:০৯ অপরাহ্ন
১১ দিনের ছুটিতে চাঁদপুর মেডিকেল কলেজ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ দিনের ছুটিতে চাঁদপুর মেডিকেল কলেজ।এই ১১ দিন কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

গত রবিবার (১ জুন) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন স্বাক্ষরিত এক নোটিশে এই ছুটির ঘোষণা করা হয়।

নোটিশে উল্লেখে করা হয়, এতদ্বারা চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর এর সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৪-৫-২৫ খ্রিস্টাব্দ বর্ধিত একাডেমিক কাউন্সিলের ৪২ তম সভা মোতাবেক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩-৬-২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হইতে ১৩-৬-২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম ( লেকচার ক্লাস, টিউটোরিয়াল, ব্যবহারিক ও ওয়ার্ড ক্লাস) বন্ধ থাকবে। আগামী ১৪-৬-২০২৫ খ্রিস্টাব্দ হইতে সবধরনের ক্লাস ও পরীক্ষা চলমান থাকিবে।

নোটিশে আরো উল্লেখ করা হয় সরকারি বিধা মোতাবেক কলেজের অফিসের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকিবে।

এদিকে ঈদের ছুটিতে হাসিমাখা মুখে বাড়ি ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৬-২০২৫ ১১:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া