শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৬-২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ন |
সোমবার (২ জুন) সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করা হয় চরকুমিরা এলাকায়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটরসাইকেলের আরোহীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ ২২টি মোটরসাইকেল নিজ নিজ থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া