চাঁদপুরে ছয়শত পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ছয়শত পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৬-২০২৫ ০৭:০০ অপরাহ্ন
চাঁদপুরে ছয়শত পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ছয়শত পিস ইয়াবাসহ মোঃ অন্তর হোসেন খান (২৮), মোঃ নিঝুম চৌধুরী (৩২), মোঃ রাকিবুল ইসলাম (৩৩) নামে ৩ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় এসআই (নিঃ)/মোঃ জুয়েল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাবুরহাটস্থ জি এম ফজলুল হকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী আয়ান বাস হইতে মাদক কারবারি মোঃ অন্তর হোসেন খান (২৮), মোঃ নিঝুম চৌধুরী (৩২), মোঃ রাকিবুল ইসলাম (৩৩) নামে ৩ জন মাদক কারবারির হেফাজত হইতে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করেন।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৬-২০২৫ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া