শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৬-২০২৫ ০৭:৩৭ অপরাহ্ন |
মঙ্গলবার (৩ জুন) হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং ধেররা বাজার পুলিশ ফাঁড়ির সমন্বয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় মোট ২৫০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেস বিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশেষ করে লাইসেন্স না থাকায় ৯ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া