হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ মোটরসাইকেল চালককে জরিমানা
১৯ মে, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ মোটরসাইকেল চালককে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৬-২০২৫ ১০:২৮ অপরাহ্ন
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ মোটরসাইকেল চালককে জরিমানা
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় যৌথ বাহিনী একটি বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করে।

বুধবার (৪ জুন) পরিচালিত এ অভিযানে মোট ৩০৫টি যানবাহনে তল্লাশি চালানো হয় এবং ট্রাফিক আইনের অমনোযোগিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে লাইসেন্সবিহীন ১০ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৬৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ৪টি মোটরসাইকেল জব্দ করে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান,“আমরা ট্রাফিক আইন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দুর্ঘটনা কমানো।”

অন্যদিকে, হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,“দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় একদমই নরম হবো না। অবৈধ চালনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা।” অভিযান চলাকালীন পর্যবেক্ষকরা জানান, অনেক চালকই প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে চলাফেরা করছিলেন এবং হেলমেট ব্যবহার না করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিলেন।

এই অভিযান থেকে পাওয়া তথ্য অনুযায়ী,“আমাদের কাজ শুধু জরিমানা করা নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছি। সবাই যেন ট্রাফিক আইন মেনে চলেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৬-২০২৫ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া