চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭ জেলায় র‌্যাব-১১ এর তৎপরতা, স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা
২৬ মে, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭ জেলায় র‌্যাব-১১ এর তৎপরতা, স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৬-২০২৫ ১০:০০ অপরাহ্ন
চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭ জেলায় র‌্যাব-১১ এর তৎপরতা, স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭টি জেলার মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ তৎপরতা চালাচ্ছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, চাঁদপুর ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে টহল, তল্লাশি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে এবং ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনেও র‌্যাব নিরলস কাজ করে যাচ্ছে। ঈদের বড় জামাতগুলোতে নিরাপত্তা এবং ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম চলমান থাকবে।

”র‌্যাব-১১ অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৬-২০২৫ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 87 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া