দেশে করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার অনুরোধ
০১ জুন, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

  

দেশে করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার অনুরোধ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৬-২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন
দেশে করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার অনুরোধ
দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান (জনসমাগমপূর্ণ এলাকা) এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ জুন) দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এরপরই আজ সরকারের পক্ষ থেকে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার এই নির্দেশনা এল।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৬-২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 97 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া