শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৬-২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন |
শুক্রবার (৬ জুন) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
তিনি জানান, ঈদমুখো মানুষের ঈদযাত্রা নির্বিগ্নে রাখতে আমরা বেশকিছু স্থান টার্গেট করে কাজ করছি। এরমধ্যে লঞ্চঘাট, ওয়ারলেস বাজার ও বাগাদী চৌরাস্তায় আমাদের ৩টি টিম রয়েছে। এছাড়াও ঈদ কে সামনে রেখে ঘর মুখো মানুষের নিরাপত্তার জন্য চাঁদপুর মডেল থানার আওতাধীন ইউনিয়নসহ পৌর এলাকায় জেলা পুলিশের পক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে জেলা পুলিশের মোবাইল টিম, টহল টীম এবং পিকেট টিম কাজ করছে।
তিনি আরও জানান, ঈদকে ঘিরে যে সকল পশুর হাট বসেছে সেখানে আলাদাভাবে একটি সাব কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে আমাদের পুলিশের পক্ষ থেকে নকল বা জাল টাকা শনাক্তে মেশিন সরবরাহ করা হয়েছে। এছাড়াও ঘরমুখ মানুষের ঘর বাড়ি ব্যাংক বীমা নিরাপত্তার স্বার্থে আমাদের টহল জোরদার রয়েছে।
মোঃ বাহার মিয়া জানান,রাতের বেলাতে ব্যাংক বীমা এটিএম বুথ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেখানেও টহল জোরদার থাকবে। রেললাইন লঞ্চঘাট এবং সড়ক পথে ছিনতাই চুরি রোধে জেলা পুলিশের পক্ষ থেকে টহল এবং মোবাইল টিম এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ ধরতে আমরা তৎপর রয়েছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া