শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৬-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন |
সোমবার (৯ জুন) সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলায় কাউন্সিলর অফিসের সামনে পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মোট ৯৮টি যানবাহনে তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্যে ৮টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং লাইসেন্স না থাকার জন্যে ৬টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া