শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৬-২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন |
মঙ্গলবার (১০ জুন) হাজীগঞ্জ উপজেলার মধ্য মেনাপুর, রাজারগাঁও এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার মধ্য মেনাপুর, রাজারগাঁও এলাকা থেকে মাদক কারবারি সুমন প্রধান (২৮)কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা, ০১টি চাকু, ০১টি মোবাইল ফোন, ০১টি গাঁজা সেবনকারী পাইপ, ০৬টি ইয়াবা সেবনকারী পাইপ এবং ৩৫০৮০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া