হাইমচর উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন

  

হাইমচর উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৬-২০২৫ ১০:৩১ অপরাহ্ন
হাইমচর উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ হাইমচর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেলে হাইমচর উপজেলা সদরের আলগী দূর্গাপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা উপজেলা বিএনপির সাথে সমন্বয় করেই সকল সংগঠনের কমিটি গঠন করবেন। এই দেশের মানুষের হাসি ফোটানোর জন্যে নিরলস ভাবে গত ১৭ বছর ধরে কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আপনারা আগামীতে কমিটি গঠন করার ক্ষেত্রে নারীদেরকেও প্রাধান্য দেবেন। আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেবেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের হাইমচর উপজেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এম এ মান্নান সিকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিমুল্লাহ সেলিম।

হাইমচরের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. নূরে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডা. মোবারক হোসেন চৌধুরী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক মো. হারুনুর রশীদ গাজী, চাঁদপুুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ হাইমচর উপজেলা শাখার নব গঠিত কমিটির আহ্বায়ক কমিটির সদস্য স্বপন কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক আলী আকবর মাস্টার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মো. মিজানুর রহমান শেখ, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক খান, মো. খোরশেদ আলম কোতওয়াল, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, চাঁদপুুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৬-২০২৫ ১০:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া