ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জুয়া প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জুয়া প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৬-২০২৫ ০১:০৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জুয়া প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৯ সদস্যের জুয়া প্রতারক চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকা থেকে জুয়া প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে জুয়া প্রতারক চক্রের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকা থেকে জুয়া প্রতারক চক্রের সদস্য হাফিজ (২৬), সোহাগ (৩২) শাহাদাত (২৫), জিল্লুর (৪৭), আলাউদ্দিন (২৬), শাকিল (৩২), মাসুদ (৪৫), জসিম (৪০) এবং বিপুল (৩২) কে আটক করা হয়।

তিনি আরো বলেন, তারা ফরিদগঞ্জ এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত ছিল।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৬-২০২৫ ০১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া