চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১৭ মোটরসাইকেল জব্দ,১ লক্ষ টাকা জরিমানা
১২ জুলাই, ২০২৬ ০১:২২ অপরাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১৭ মোটরসাইকেল জব্দ,১ লক্ষ টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৬-২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১৭ মোটরসাইকেল জব্দ,১ লক্ষ টাকা জরিমানা
চাঁদপুরের সদর উপজেলায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাবুরহাট বাজার এলাকায় সেনাবাহিনীর সদর উপজেলা ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে মোট ১১৮টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ২১টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ১,০১,০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকার জন্য ১৭টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

অভিযানে মূলত যে অপরাধগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেগুলো হলো-ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই ধরনের অভিযান চলবে। জননিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৬-২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া