শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৬-২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন |
বুধবার (১১ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরো বলেন, আমি দীর্ঘ ২০ টি বছর যেসব নেতাকর্মীদের সন্তানের মত করে আগলে রেখেছি। সেই সন্তানতুল্য নেতাকর্মীদের উপর যারা সন্ত্রাসী হামলা করল তাদের ছেড়ে দেওয়া যায় না। দীর্ঘদিন তারা ফ্যাসিবাদের অত্যাচার মামলা হামলা সহ্য করে দলীয় কর্মসূচি টিকিয়ে রেখে এমন নেতাকর্মীদের অঙ্গহানী, এই সুসময়ে এসে এটা কিভাবে সম্ভব?
তিনি বলেন, মতলবে রাজনীতি করতে হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তা না হলে মতলবে রাজনীতি করার কোন প্রয়োজন নেই। বিএনপি শান্তির দল, জনগণের দল এই দলে কোন সন্ত্রাসী কর্মকন্ড খাকতে পারে না। তিনি তার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য আহ্বান করেন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির খান প্রমূখ। সভায় মিছিলে মিছিলে শত শত নেতাকর্মী যোগদান করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া