শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ। সে ওই বাড়ির মো. আল-আমিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দুপুরে শিশু আব্দুল্লাহ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে পানিতে ভাসতে দেখা যায়।
পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং কেউ বুঝে ওঠার আগেই পানিতে ডুবে যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "যেসব পরিবারে ছোট শিশু রয়েছে, বিশেষ করে যারা সাঁতার জানে না, তাদের প্রতি অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।"
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া