হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারীর ২৫ দিনের অনশন
১৯ মে, ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারীর ২৫ দিনের অনশন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৬-২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারীর ২৫ দিনের অনশন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ে স্বামীর স্বীকৃতি ও অধিকার দাবিতে ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার (৪২) নামের এক নারী। তিনি দাবি করছেন, ওমান প্রবাসী মমিন মিজি (৪৫) তার বৈধ স্বামী।

রুনার ভাষ্য অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে তাদের বিয়ে হয়। তবে গত ২৪ বছরে তাকে দেশে আনেননি মমিন। বর্তমানে তিনি হাজীগঞ্জের উত্তর পূর্ব রাজারগাঁওয়ের আলাউদ্দিন মিজি বাড়িতে অবস্থান করে অনশন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “আমি স্বামীর অধিকার চাই। তাই নিজেই হাজীগঞ্জে এসেছি এবং অনশনে বসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবে পড়ে থাকব।”

রুনা আক্তারের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখবাড়িতে। তার বাবার নাম মৃত কোরমান শেখ। তার দাবি, দেশে এসে জানতে পারেন মমিনের পূর্বে বিবাহিত স্ত্রী ও সন্তান রয়েছে—এ তথ্য তিনি এতদিন জানতেন না।

স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে মমিন মিজি দেশে ফিরলেও রুনার আগমনের খবর পেয়ে কাউকে কিছু না জানিয়ে আবার ওমানে চলে যান।

রুনার হাতে থাকা কাবিননামা অনুসারে, তাদের বিয়ের প্রমাণ রয়েছে। বর্তমানে তিনি স্বামীর অধিকার ও সামাজিক স্বীকৃতির দাবিতে দৃঢ় অবস্থানে রয়েছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া