বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
১৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৬-২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
জাতীয় দলের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে।

বিসিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তাঁর ওয়ানডে নেতৃত্বের পর্ব। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায়।

টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। মিরাজ যদি ওয়ানডে অধিনায়ক হন, তাহলে বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথেই।

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়ক করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া