শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৬-২০২৫ ০৩:২৫ অপরাহ্ন |
শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। শাওন শহরের গুনরাজদী এলাকার মো. আলমগীরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু বাড়ি থেকে না বলে নিজেই শহরের বিআইডাব্লিউটিএ মোড় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে ৯৯৯ কল দেয় স্বজনরা। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন।
চাঁদপুর নৌ ফায়ার ইউনিটের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বেলা পৌনে ১টায় ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হই। ঘটনাস্থল কাছে হওয়ায় কয়েক মিনিট পর থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তীতে ওই শিশুর বাবার কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া