শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৬-২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন |
শনিবার (১৪ জুন) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ দুপুরে কচুয়া উপজেলার কড়ৈয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. শুক্কুর আলম (৩৫) ও মো. মোস্তফা কামালকে (৪৫) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা।
একইদিন দুপুর দেড়টার দিকে শাহরাস্তি উপজেলার চিতষী এলাকা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. হিরন মিয়া (৩৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।
অপরদিকে একইদিন সকালে মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. সিয়াম হোসেন (১৮) ও মো. মাসুদ রানা (১৯) নামে দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও দু'টি মোবাইল ফোন।
এসব পৃথক অভিযানে জব্দ দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্ব স্ব থানায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া