মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে যুবদলের স্মারকলিপি
১২ জুন, ২০২৬ ০২:২২ অপরাহ্ন

  

মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে যুবদলের স্মারকলিপি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৬-২০২৫ ০৪:৪১ অপরাহ্ন
মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে যুবদলের স্মারকলিপি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির ঈদ-পরবর্তী পুনর্মিলনী মিছিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবিতে ওসি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে যুবদল।

রোববার (১৫ জুন) সকালে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়। এতে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ৯ জুন ৫ নম্বর সুগন্ধীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় বিএনপির ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মিছিলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুনসহ একাধিক নেতা-কর্মী আহত হন। হামলায় মঞ্জুর আহমেদের একটি চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় ১০ জুন মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদী ও আহত নেতা-কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। নেতা-কর্মীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, যুগ্ম আহ্বায়ক জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৬-২০২৫ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া