হাজীগঞ্জে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
১৯ মে, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৬-২০২৫ ১০:১৯ অপরাহ্ন
হাজীগঞ্জে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ চেক এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ।

এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে ৪৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ চেক বিতরণ করা হয়। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ৪ জনের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস, তদন্ত কর্মকর্তা রাজীব শর্মা এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

এর আগে সকালে জেলা প্রশাসক ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পাশাপাশি, তিনি বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সরকারের পক্ষ থেকে এসব সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৬-২০২৫ ১০:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া