শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৬-২০২৫ ১১:০৭ অপরাহ্ন |
সোমবার (১৬ জুন ) ডাকাতিয়া নদীতে গোসল করতে নিখোঁজ হওয়া এই ছাত্রের নাম আহম্মদ উল্লাহ (১৮)। সোমবার দুপুর আনুমানিক আড়াইটার সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আহম্মদ উল্লাহ চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম মাওলানা আব্দুল গাফফার। গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর পূর্ব চান্দ্রা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দর্জিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে যান আহম্মদ উল্লাহ। দীর্ঘ সময় তিনি বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজ করতে দর্জিঘাট সংলগ্ন ডাকাতিয়া পাড়ে গিয়ে দেখেন, নদীর ঘাটে বালতি ও সাবান সবই পড়ে আছে, কিন্তু আহম্মদ উল্লার কোনো খোঁজ নেই।
স্থানীয়রা ধারণা করছেন, হয়তো গোসলের এক পর্যায়ে পানির স্রোতে আহম্মদ উল্লাহ তলিয়ে গেছেন। পরবর্তীতে স্থানীয় লোকজন চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চলছে তবে এ সংবাদ লেখা পর্যন্ত আহম্মদ উল্লাহর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নদীতে গোসলের সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এদিকে পরিবারের আহ্বান: কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আহম্মদ উল্লাহর সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করবেন-- ০১৯১৩-৫১৬১৪৮। সন্ধ্যার পর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকতে দেখা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া