শাহরাস্তিতে মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনকে জরিমানা
১৯ মে, ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৬-২০২৫ ১১:১৩ অপরাহ্ন
শাহরাস্তিতে মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনকে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র নির্দেশনায় শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং কাগজপত্র বিহীন হাইড্রোলিক গাড়ি চালানোর অপরাধে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ কে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে তিনটি মামলায় ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। উক্ত মোবাইল কোটে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, জনস্বার্থে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৬-২০২৫ ১১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া