চাঁদপুরের আশিকাটিতে নারীর রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য
২৫ মে, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

  

চাঁদপুরের আশিকাটিতে নারীর রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৬-০৬-২০২৫ ১১:৩৩ অপরাহ্ন
চাঁদপুরের আশিকাটিতে নারীর রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য
চাঁদপুর সদর উপজেলায় এক যুব বয়সী নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (১৫ জুন) বিকেল ৩টার দিকে চাঁদপুর সদর উপজেলার পিংরা বাজার সংলগ্ন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সীমা আক্তার (১৮)। তিনি একই এলাকার দেলু তালুকদারের পুত্র প্রবাসী শাহাদাতের স্ত্রী এবং আজিমের কন্যা। এক কন্যা সন্তানের জননী ছিলেন এই নারী। মৃত সীমার বাবার বাড়ি মতলব দক্ষিণে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সীমার মৃত্যুর পর বিষয়টি গোপন রাখার চেষ্টা চলছিলো। সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে পরিবার ও এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিলো থানা পুলিশকে না জানিয়ে। বিষয়টি সাংবাদিকদের কাছে গোপন সূত্রে পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা পুরো বিষয়টি নিশ্চিত হন।

সীমার ভাই শরীফ সাংবাদিকদের জানান, দু বছর আগে আমার বোনের বিয়ে হয়। সে সময় থেকেই নানা বিষয়ে ওকে নির্যাতন করা হতো। ৬/৭ মাস আগে তার স্বামীর বিদেশে যাওয়ার কথা বলে আমাদের থেকে ১ লাখ টাকা নেওয়া হয়। কয়েক দিন আগে সীমার পা কেটে যায়, ৯টি সেলাই পড়ে। কিন্তু আমরা তা জানি না। সব মিলিয়ে আমরা বুঝতে পারছি, সীমার মৃত্যু স্বাভাবিক নয়।

সীমার বড়ো বোন বলেন, আমরা নিজের চোখে কিছু দেখিনি। স্বামী-শ্বশুরবাড়ির লোকজন বলছে, সীমা স্ট্রোক করেছে। আমরা স্ট্রোকের কথা শুনে এসে দেখি লাশ খাটের উপর শুইয়ে রাখা হয়েছে। তবে আমাদের সন্দেহ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিলো। সেই নির্যাতনেরই পরিণতি হতে পারে এই মৃত্যু।

পরবর্তীতে এলাকাবাসী ও পরিবার মিলে পারিবারিকভাবে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলো, কিন্তু গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দাফনের চেষ্টাটি থেমে যায়। পরে রাত আনুমানিক ৩টার দিকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আমরা মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। সীমার মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা-তার স্পষ্ট জবাব মিলবে পোস্ট মর্টেম রিপোর্টে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০৬-২০২৫ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া