চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে ১৯০টি অবৈধ ইনজেকশন জব্দ
২৫ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে ১৯০টি অবৈধ ইনজেকশন জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৬-২০২৫ ১০:১৬ অপরাহ্ন
চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে ১৯০টি অবৈধ ইনজেকশন জব্দ
চাঁদপুর সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৯০টি অবৈধ ইনজেকশন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা ৫৫ মিনিটে চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মোহনা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত অবৈধ ইনজেকশনসহ অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সাধারণ জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৬-২০২৫ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া