শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৬-২০২৫ ১০:২৩ অপরাহ্ন |
বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার এসআই বিলাল আল আজাদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ-এর পন্টুনের ওপর সন্দেহভাজন লোকদের তল্লাশি করাকালে আসামী মো. আবু নাসির (৩০)-এর হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো কাঁধ ব্যাগ হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮০ হাজার টাকা।
নৌ পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ও উল্লিখিত আসামীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।এই ব্যাপারে আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা নং-৫১, তাং-১৯ জুন ২০২৫ খ্রি. মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় রুজু হয়। ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া