চাঁদপুর বড়স্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার চিন্হিত সন্ত্রাসী গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

চাঁদপুর বড়স্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার চিন্হিত সন্ত্রাসী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৬-২০২৫ ১২:০৭ অপরাহ্ন
চাঁদপুর বড়স্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার চিন্হিত সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকায় যৌথ বাহিনীর সফল অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৩৫ মিনিটে চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে চিহ্নিত চার সন্ত্রাসী-মোঃ জালাল (১৯), মোঃ হাসান (১৮), মোঃ নাসিম (১৮) এবং মোঃ সোহান (১৫)-কে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে তাদের দখল হতে উদ্ধার করা হয় ৫ রাউন্ড অ্যামোনেশন (গুলি), ২টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি, ১টি ছুরি এবং ৪টি ইয়াবা সেবনে ব্যবহৃত ফিল্টার। উদ্ধারকৃত এসব সরঞ্জাম প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সেবনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং উদ্ধারকৃত আলামতসমূহ চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন এবং মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৬-২০২৫ ১২:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া